দেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাসএমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আটকশিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়নজাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রীইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন
No icon

ইরানের শাসনব্যবস্থা উৎখাতের ঘোষণা নেতানিয়াহুর

ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানোই এখন ইসরাইলের অন্যতম প্রধান লক্ষ্য।

ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তার নির্দেশনায় ইসরাইলের সব ব্যবস্থা ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত ও পরাজিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন, ইরানে প্রয়োজনে যেকোনো সময় আবার হামলা চালানোর সক্ষমতা ইসরাইলের রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে। অভিযানের শুরু থেকেই ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের পাশাপাশি শাসনব্যবস্থায় পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে। ইরান পাল্টা ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

তবে দীর্ঘ সামরিক সংঘাতের পরও ইরানের শাসনব্যবস্থা উৎখাতের লক্ষ্য কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে, তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে।