ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগনএকাদশে চূড়ান্ত ভর্তি শুরু আজ, জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ জনঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধপাঁচ গাড়িতে আগুন, আট ককটেল বিস্ফোরণ, ৩৪০ চেকপোস্টঅপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন
No icon

সালমা-বিপ্লব সাহার কন্ঠে ‘প্রেম লীলা’

জনপ্রিয় কন্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা এবং বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার দ্বৈত কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান ‘প্রেম লীলা’। প্রকাশিত গানটির সঙ্গে নির্মিত হয়েছে একটি নান্দনিক মিউজিক ভিডিও। সেখানে প্রেম, সংগীত এবং বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির আবহকে শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। গানটির কথা লিখেছেন নির্মল দাস। সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমা ও বিপ্লব সাহার ভিন্নধর্মী দ্বৈত কণ্ঠে গানটি পেয়েছে নতুন মাত্রা, যা প্রেমের আবেগকে আরও গভীরভাবে প্রকাশ করেছে। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিপ্লব সাহা। ভিডিওজুড়ে দেশীয় পোশাক, নান্দনিক সেট, লোকজ সাজসজ্জা ও ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির নানা উপাদান ব্যবহার করা হয়েছে, যা গানটির ভাব ও সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। দর্শক-শ্রোতারা বিশ্বরঙের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে গানটির মিউজিক ভিডিও উপভোগ করতে পারছেন গানটি।