মিরপুরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনস্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন, নিজের মন্ত্রণালের খোঁজ নেই: ডা. শফিকুর রহমাননবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারিতিন শিশুকে বিষপান করিয়ে হত্যা, বাবার অবস্থাও আশঙ্কাজনকজাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
No icon

ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

মাথার সোনালি চুল আর ৭০০ কেজি ওজনের সুঠাম গড়ন নিয়ে গত সপ্তাহ থেকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্প নামক একটি মহিষ।

বিরল প্রজাতির এই অ্যালবিনো মহিষটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে। ঢাকার উপকণ্ঠের এক খামারি প্রথম লক্ষ করেন, মহিষটির মাথার সোনালি চুলের গুচ্ছের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চুলের মিল রয়েছে। এর পরই দলে দলে মানুষ খামারে এটি দেখতে ভিড় করতে শুরু করে।