অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার হবেযুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, ইরানে ফের হামলার শঙ্কাস্পেনে গ্লোবাল সিফুড এক্সপোতে বাংলাদেশের ৮ প্রতিষ্ঠানসরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহালইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প
No icon

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ভিপি নুরুল হক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক (নুর)। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এ সময় উপস্থিত ছিলেন। শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান গণ অধিকার পরিষদের দুই নেতা। এ সময় খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।