অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার হবেযুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, ইরানে ফের হামলার শঙ্কাস্পেনে গ্লোবাল সিফুড এক্সপোতে বাংলাদেশের ৮ প্রতিষ্ঠানসরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহালইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প
No icon

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না : আসিফ নজরুল

আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল ছিল আওয়ামী লীগ। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলটির অবদান ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না।