অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার হবেযুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, ইরানে ফের হামলার শঙ্কাস্পেনে গ্লোবাল সিফুড এক্সপোতে বাংলাদেশের ৮ প্রতিষ্ঠানসরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহালইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প
No icon

ভয়ঙ্কর ডেঙ্গু হাসিনা বিদায় নিয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভয়ঙ্কর ডেঙ্গু শেখ হাসিনা বিদায় নিয়েছেন। আরেক ডেঙ্গু হাজির হয়েছে।   তিনি বলেন, এই এলাকায় অনেক জলাবদ্ধতা রয়েছে। শেখ হাসিনার উদ্দেশ্য জনসেবা ছিল না, তার উদ্দেশ্য ছিল জনগণের টাকা মারো আর বিদেশে পাচার করো। ম্যান পাওয়ার সিন্ডিকেট করে আওয়ামী সিন্ডিকেটবাজরা হাজার কোটি টাকা মেরে দিয়েছে। শেখ হাসিনা কিংবা তার পরিবারের বিরুদ্ধে কথা বললে তাদের কারাগারে পাঠানো হতো।

শনিবার রাজধানীর জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য রিজভী বলেন, প্রতিরাতে কারওয়ান বাজারে ৫০ কোটি টাকার চাঁদাবাজি হয়, সেখানে নিত্যপণ্যের দাম বাড়বে স্বাভাবিক। আপনারা কী করেন? এতদিনেও সিন্ডিকেট ভাঙতে পারছেন না। জনগণ তো বলবেই, শেখ হাসিনার সময়ে জিনিসপত্রের দাম বাড়ত, এখনো বাড়ছে।