বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকেরসোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্রইরানে দুই হামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘবৃষ্টির পরই আসছে লঘুচাপ, জানালো আবহাওয়া অধিদপ্তর
No icon

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বরিশালে জামায়াতের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ) বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি নগরীর টাউন হল চত্বর থেকে মিছিল বের হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, গির্জা মহল্লা ঘুরে সদর রোডে এসে শেষ হয়। এর আগে টাউন হল চত্বর এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।