প্রশাসনে বড় রদবদলদুপুরের মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হতে পারে বজ্রবৃষ্টিনিত্যপণ্যের দাম কমবে এই বাজেটের ফলে: স্বরাষ্ট্রমন্ত্রীব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী
No icon

আগে জামায়াত নেতাদের হত্যার বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন : অধ্যাপক মুজিবুর রহমান

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অন্যায়ভাবে যেসব জামায়াতে ইসলামীর নেতাদের হত্যা করা হয়েছে, আগে সেসব হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এরপর সংস্কার। তারপরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আজ শনিবার দুপুরে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুজিবুর রহমান। বক্তব্যে তিনি দাবি করেন, বিগত দিনে বিচারের নামে অবিচার হয়েছে। বিচার বিভাগকে ‘মিসক্যারেজ’ করা হয়েছে। সুবিচারকে হত্যা করা হয়েছে।