আজ সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রীইরানে আবারও মার্কিন হামলা, কয়েকটি শহরে বিস্ফোরণ, হরমুজ প্রণালি বন্ধ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালু হবেইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
No icon

খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে তাঁর মেডিকেল বোর্ড। আবার তাঁকে বিদেশে নেওয়ার মতো অবস্থাও নেই।বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক গতকাল রোববার সন্ধ্যায় বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আগের মতোই আছেন। বলা যায়, সবশেষ মেডিকেল বোর্ড বিবৃতির মাধ্যমে যে আপডেট জানিয়েছিল, এখনও তেমনই আছে। বড় উন্নতি নেই। আবার অবনতিও নেই। আমরা পরবর্তী কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলো এলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও তিনি সিসিইউতেই চিকিৎসাধীন।আরেকজন সদস্য জানান, খালেদা জিয়ার উন্নতি হচ্ছে। তবে আহামরি নয়। কিছু ছোট ক্ষেত্রে উন্নতি হচ্ছে। তাঁর অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো নয়। এটা সময় লাগবে। শারীরিক সক্ষমতা ভ্রমণ করার মতো হলে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দেশে রেখেই তাঁর চিকিৎসা চলবে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।