আজ সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রীইরানে আবারও মার্কিন হামলা, কয়েকটি শহরে বিস্ফোরণ, হরমুজ প্রণালি বন্ধ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালু হবেইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
No icon

মনোনয়ন নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তাপস হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহামুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাওয়া তাপস হালদারের নির্বাচনী এজেন্ট হরিদাস মজুমদার নয়ন ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ১১টার দিকে আমরা ৫–৭ জন একসঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ইউএনও অফিসে যাই। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাপস হালদারকে গ্রেপ্তার করে নিয়ে যায়।'