১৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেতসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনাফ্যাসিস্ট পতনের আন্দোলনের মিত্রদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজযে কারণে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের ধাক্কাধাক্কিসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
No icon

মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিলেন রিটার্নিং কর্মকর্তা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৩ আসনের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী শনিবার বিকেল পাঁচটার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আজ বুধবার ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এই নোটিশ দেন। তাঁতে মামুনুল হক নিজে বা তাঁর একজন প্রতিনিধিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।