অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার হবেযুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, ইরানে ফের হামলার শঙ্কাস্পেনে গ্লোবাল সিফুড এক্সপোতে বাংলাদেশের ৮ প্রতিষ্ঠানসরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহালইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প
No icon

ভোটের পর অতীতের ওয়াদা ভুলে গেছে বিএনপি: শফিকুর রহমান

নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি অতীতের ওয়াদা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ভোটের দিন পর্যন্ত বর্তমান সরকারি দল ও বিরোধী দলের অবস্থান একই ছিল। তবে ভোটের ফল হওয়ার পর তারা বদলে গেছে। যখন তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখন অতীতের সব ওয়াদা ভুলে গেছে।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান। ‘পীরেরবাগের সর্বস্তরের জনগণ (১৩ নং ওয়ার্ড)’ ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।