ঢাকায় বৃষ্টির আভাস নেই, যেমন থাকবে তাপমাত্রাযুদ্ধের ধাক্কা: বড় ক্ষতির মুখে এশিয়া, দারিদ্র্যে পড়তে পারে কোটি মানুষসারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজহাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যুসিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ
No icon

১০১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধসে বাংলাদেশ। শুরুতেই হোচট খেয়েছে টাইগাররা। জোড়া উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে, একইসাথে বাড়ছে চাপ। ২০২ রানের লিড ভাঙতে মাত্র ৪ রানেই নেই ২ উইকেট। সেখান থেকে নাজমুল হোসেন ও মাহমুদুল হাসানের ৫৫ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলেছে বাংলাদেশ। নাজমুল ২৩ রানে আউট হলেও মুশফিকুর রহিমকে নিয়ে দিনের বাকি সময়টা পার করেনি মাহমুদুল।

 

মঙ্গলবার আলোক সল্পতায় খেলা বন্ধের আগে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০১। ৩৮ রানে অপরাজিত আছেন মাহমুদুল। ২৬ বলে ৩১ রানে অপরাজিত মুশফিকুর। বাংলাদেশ এখনো পিছিয়ে ১০১ রানে।