অভিনেতা জাহের আলভী কারাগারেশ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কা
No icon

ফ্লাইট মিস হওয়ায় ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে হামজার

ইংল্যান্ড থেকে সোমবার বেলা ১২টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল হামজা দেওয়ান চৌধুরীর। তবে পাঁচ ঘণ্টা দেরিতে বিকেল ৫টার দিকে তার আগমন হবে বাংলাদেশে, এমনটাই জানা গেছে। তবে এদিন জাতীয় ফুটবল দলের কোনো অনুশীলন সেশন না থাকায় বড় ভোগান্তিতে পড়তে হচ্ছে না তাকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে ঢাকায় আসার জন্য টিকিট দিয়েছিল। তবে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি তিনি। এরপর তিনি নিজেই নতুন ফ্লাইটের ব্যবস্থা করেছেন। এজন্যই ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে হামজার।