অভিনেতা জাহের আলভী কারাগারেশ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কা
No icon

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা প্রধান

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে জল্পনার মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইরান বিশ্বকাপে থাকবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো ঘিরে নিরাপত্তা ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া উপযুক্ত হবে না বিশেষ করে তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে।বিশ্বকাপের গ্রুপ পর্বের বেশির ভাগ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।এদিকে গত সপ্তাহে ইরানের ক্রীড়া মন্ত্রণালয় বৈরি দেশগুলোতে তাদের দলগুলোর সফরে নিষেধাজ্ঞা দেয়। যদিও ওই নির্দেশনায় সরাসরি বিশ্বকাপের কথা উল্লেখ করা হয়নি।এ পরিস্থিতিতে ফিফা প্রধানের বক্তব্যে আপাতত ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।