শ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কাজি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
No icon

ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে: আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনকে যেকোনো ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ থেকে মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার রাজধানীর ধানমণ্ডিতে ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব লিমিটেড পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকেই আবাহনী ও মোহামেডানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের ফুটবলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুঃখজনক হলো, গত ১৭ বছরে এই ঐতিহ্যবাহী ক্লাবটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। বর্তমান সরকার সেই পথে হাঁটতে চায় না। ক্লাবগুলো যাতে সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।’ তিনি আবাহনী ক্লাবের ম্যানেজমেন্ট নতুন করে সাজানোর মাধ্যমে ফুটবল ও ক্রিকেটসহ সব খেলায় ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।