মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধানহাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিলবিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানিপ্রধানমন্ত্রীর নির্দেশনায় বদল হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নামপ্রধানমন্ত্রী মালয়েশিয়ায় যাচ্ছেন কাল
No icon

রেভল্যুশনের কাছে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি

নিজেদের নতুন স্টেডিয়ামে জয়ের দেখা যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে ইন্টার মায়ামির কাছে। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের কাছে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। তাতে নতুন মায়ামি স্টেডিয়ামে টানা তিন ম্যাচে জয়হীন থাকলো গতবারের এমএলএস কাপ চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৫৬ মিনিটে কার্লেস গিলের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। এর আগে তাদেও অ্যালেন্দের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে হতাশ হতে হয় স্বাগতিকদের। তবে ৭৬ মিনিটে লুইস সুয়ারেজের শট নিউ ইংল্যান্ড গোলরক্ষক ম্যাট টার্নার ঠিকমতো রুখতে না পারলে ফিরতি বলে গোল করে মায়ামিকে সমতায় ফেরান বার্তেরাম।