বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমিরটস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবেবিপুল জ্বালানি তেল নিয়ে দেশে আসছে ৪ ট্যাংকারপাম্পে দীর্ঘ সারি থেকে সড়কে নিত্য দুর্ভোগ
No icon

দিনের তাপমাত্রা কমবে, জানাল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ কুয়াশাপূর্ণ থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে