নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রীবাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠকজাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দদেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস
No icon

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের সব বিভাগের কয়েকটি জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ সময় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে বুধবার (১১ মার্চ) দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।সংস্থাটি আরও জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।