সংবিধান সংশোধনে অংশীজনের মতামত নেবে বিশেষ কমিটিজুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীজুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে কড়া নিরাপত্তা১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতাচট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
No icon

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ঢাকা ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ীভাবে হালকা ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে পারে।বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।সূর্য আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৫টা ২০ মিনিটে সূর্যোদয় হবে।