পল্লবীতে চলন্ত গাড়ি থেকে গুলি, আহত ২হরমুজ খুলতে ইরান-ওমানের অগ্রগতিরাজধানীতে সকাল থেকেই বৃষ্টি, চলতে পারে সারাদিনরপ্তানি বাড়াতে বাণিজ্য চুক্তির দিকে ঝুঁকছে বাংলাদেশ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
No icon

পল্লবীতে চলন্ত গাড়ি থেকে গুলি, আহত ২

রাজধানীর পল্লবীতে দুই সপ্তাহের ব্যবধানে আবার গুলির ঘটনা ঘটেছে। এবার চলন্ত গাড়ি থেকে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে এক পথচারী নারীসহ ২ জন আহত হয়েছেন।পুলিশের দাবি, মাদক কারবারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।পল্লবী থানার ওসি হাসান বশীর বলেন, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পল্লবীর মিল্লাত ক্যাম্পের ২ নম্বর গলিতে চলন্ত গাড়ি থেকে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে নিশানা করে তিন রাউন্ড গুলি ছোঁড়া হয়। এ সময় রাস্তা পার হওয়াকালীন জোৎস্না বেগম নামে এক নারীও গুলিবিদ্ধ হন।ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

পল্লবী থানার এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-২ এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে মাদক কারবারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ল্যাংড়া রুবেল ও তার সহযোগী বাপ্পা একটি ব্যক্তিগত গাড়িতে করে এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি চালায়। আলমগীরের মাথা ও পেটে দুটি গুলি লাগে। হামলার পর দ্রুত পালিয়ে যাওয়ার সময় ছোড়া আরেকটি গুলিতে পথচারী জ্যোৎস্না বেগমের ডান পায়ে গুলি লাগে।আহত আলমগীরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত জ্যোৎস্না বেগমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। হামলায় ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ির তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং পল্লবী থানায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য বলেন, আলমগীরের চাচা পরিচয় দেওয়া আশিক নামে একজন তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেছেন।এ বিষয়ে আশিক নামে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি ডাক্তারের সঙ্গে কথা বলতেছি। এখন কিছু বলতে পারবো না।এর আগে গত মাসে কাফরুল এলাকায় ভাড়াটে শ্যুটারদের গুলিতে যুবদল কর্মী ইউসুফ নিহত হন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মিরপুর থানা পুলিশ দেশের বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তাররা হলেন চঞ্চল, জিহাদ মোল্লা, জিয়ারুল মোল্লা, মাসুম বিল্লাহ, নাহিদ হাসান, আবির হাওলাদার, আলী হোসেন ও শাফিন আহমেদ।ঘটনার তদন্তে নেমে ডিবি বলেছিল, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার জন্য একই থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ শ্যুটার নিয়োগ করেছিলেন। তবে হামলায় বাবু বেঁচে গেলেও গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ। আহত হন সবজি বিক্রেতা নালাম সরদার ও মনির হোসেন।