প্রার্থী ঠিক করে মাঠে জামায়াত, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপিসেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমানবিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্তনিউ ইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহতদেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
No icon

পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকের আদেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা রাজধানীর গুলশানের ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ফ্ল্যাটটি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়ার আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, রাজধানীর গুলশান–১ এলাকায় সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি ফ্ল্যাট রয়েছে। সেটি তিনি হস্তান্তর করার চেষ্টা করছেন। এ জন্য ফ্ল্যাটটি ক্রোক করা ও দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগে আদেশ চায় দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।