→ গাজীপুরে শ্রমিক আন্দোলনে সহিংসতার মামলায় আসামি ৪ হাজার→ অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে শুনানি আজ→ ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ→ ১২ কেজির এলপিজি সিলিন্ডারে দাম বাড়ল ২২৩ টাকা→ একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের কার্যক্রম শুরু আজ
No icon

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলে এই হুমকি পাওয়ার পর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর মেরুল–বাড্ডা এলাকায় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন জানিয়েছেন।