বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকেরসোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্রইরানে দুই হামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘবৃষ্টির পরই আসছে লঘুচাপ, জানালো আবহাওয়া অধিদপ্তর
No icon

ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাঁচ দিন বন্ধ থাকবে।ব্যাংকটির আবেদনের পরিপেক্ষিত বুধবার (৪ ডিসেম্বর) এ নির্দশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন।কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয় ;নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে কোর ব্যাংকিং সার্ভিসেস পাঁচ দিন (১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত) এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাত দিন (৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি) সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।