বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকেরসোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্রইরানে দুই হামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘবৃষ্টির পরই আসছে লঘুচাপ, জানালো আবহাওয়া অধিদপ্তর
No icon

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হলেন নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন। তিনি সাবেক মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হবেন।বুধবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।মুখপাত্র মো. আরিফ হোসেনকে সহযোগিতা করবেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব পাবলিকেশন ও পাবলিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম। তারা আগে থেকেই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন মুখপাত্রের সাথেও তারা সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।হুসনে আরা শিখা বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখায় বদলি হওয়ার পর তার স্থলে মো. আরিফ হোসেনকে মনোনীত করা হলো।