বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকেরসোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্রইরানে দুই হামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘবৃষ্টির পরই আসছে লঘুচাপ, জানালো আবহাওয়া অধিদপ্তর
No icon

বাংলাদেশ ব্যাংকের নতুন ছাপানো টাকায় থাকবে না মুজিবের ছবি

বাংলাদেশ ব্যাংকের নতুন করে ছাপানো টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। এপ্রিলের শেষভাগে বা মে মাসের প্রথমার্ধে নতুন ডিজাইনের এই নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ধারণা করা হচ্ছে, ঈদুল আজহায় এই নতুন ডিজাইন ও শেখ মুজিবুর রহমানের ছবিমুক্ত নোট বাজারে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

নতুন টাকায় শেখ মুজিবের ছবি থাকবে না জানিয়ে তিনি বলেন, বর্তমান গভর্নর স্বাক্ষরে অচিরেই এপ্রিলের শেষভাগে বা মে মাসের প্রথমার্ধে আমরা নতুন নোট ছাড়বো বলে আশা করছি। যেটা এখন চলমান রয়েছে।

তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে আসবে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে, এই নোটগুলো আগেই ছাপানো হওয়ায় এগুলোতে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে।

এ বিষয়ে আরিফ হোসেন খান বলেন, এ মুহূর্তে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। কারণ বর্তমানে ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে। কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না।