বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকেরসোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্রইরানে দুই হামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘবৃষ্টির পরই আসছে লঘুচাপ, জানালো আবহাওয়া অধিদপ্তর
No icon

রমজানে ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রমজানে নতুন সূচিতে হবে ব্যাংক লেনদেন। রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। আর খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত। বর্তমানে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। আর লেনদেন হয় ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে।সার্কুলারে বলা হয়েছে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির মধ্যে সাধারণ সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে হবে। রমজান শেষে আবার বর্তমান সূচিতে চলবে ব্যাংক।প্রতিবছর রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো কেন্দ্রীয় ব্যাংকেরও অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দাপ্তরিক কাজ সারতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তির সময়সূচিতেও পরিবর্তন আসবে।