ঢাকায় টানা বৃষ্টি, আভাস কালবৈশাখীর : যা জানাল আবহাওয়া অফিসপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎঅতিবৃষ্টি পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যাসৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুকেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, সংসদে যাচ্ছেন ৪৯ নারী
No icon

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার

অর্থবছর ঘুরলেই যে ৫০, ৬০, ৮০ হাজার বা এক লাখ কোটি টাকা বাড়িয়ে নতুন বাজেটের ঘোষণা দিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার আর তা করছে না। আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেটের আকার কমাতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।