আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনাপ্রশাসনে আবার ভারপ্রাপ্ত সচিব প্রথা ফিরলপাঁচ দিনের চীন সফর শুরু প্রধানমন্ত্রীরঅবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’মেসির ডাবলে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা
No icon

১০ ব্যাংকের খেলাপি ঋণ তিন লাখ কোটি টাকা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট হওয়া ব্যাংকগুলোয় অস্বাভাবিক হারে খেলাপি ঋণ বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে চার লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা। এর মধ্যে শীর্ষ ১০ ব্যাংকেই রয়েছে তিন লাখ ৩১ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৭১ দশমিক ৩৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে ব্যাংক খাতে সবচেয়ে বেশি খেলাপি ঋণ জনতা ব্যাংকের। গত মার্চ শেষে এ ব্যাংকের খেলাপি দাঁড়িয়েছে ৭০ হাজার ৮৪৬ কোটি টাকা, যা মোট ঋণের ৭৪ দশমিক ৭৮ শতাংশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ ও এস আলম গ্রুপের ঋণ খেলাপি হওয়ায় ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে। গত ডিসেম্বরে এ ব্যাংকে খেলাপির পরিমাণ ছিল ৬৭ হাজার ১৪৮ কোটি টাকা বা ৭২ শতাংশ।