তিন শিশুকে বিষপান করিয়ে হত্যা, বাবার অবস্থাও আশঙ্কাজনকজাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাসআট দফা যেকোনো সময় এক দফা হতে পারেঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চউচ্চ ব্যয় ও ঋণে মেট্রোরেল নিয়ে সতর্কবার্তা
No icon

সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে পুঁজিবাজারে বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে ১০০ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে তাকে পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 

 এছাড়া একই অনিয়মের কারণে তাঁর ছেলে সায়ান এফ রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা এবং পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিএসইর সাবেক চেয়ারম্যানকে শিবলী রুবাইয়াতও পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্চিত ঘোষিত হয়েছেন।