নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারিতিন শিশুকে বিষপান করিয়ে হত্যা, বাবার অবস্থাও আশঙ্কাজনকজাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাসআট দফা যেকোনো সময় এক দফা হতে পারেঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

সূত্রমতে, এদিন কোম্পানিটির ৩৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে বিকন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৪ লাখ টাকার।

আর ২৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।