বিশাল ডিজিটাল কর্মযজ্ঞে রূপ নিচ্ছে ফ্যামিলি কার্ডদুপুরের মধ্যে ১৬ জেলায় বৃষ্টির শঙ্কাগরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুঝুঁকিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালতঅবসরপ্রাপ্ত ৬৫ হাজার শিক্ষকের পেনশন বিতরণ আগস্টে শুরু
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

সূত্রমতে, এদিন কোম্পানিটির ৪২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে মালেক স্পিনিং মিলসের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ টাকার।

আর ২৭ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।