তিন শিশুকে বিষপান করিয়ে হত্যা, বাবার অবস্থাও আশঙ্কাজনকজাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাসআট দফা যেকোনো সময় এক দফা হতে পারেঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চউচ্চ ব্যয় ও ঋণে মেট্রোরেল নিয়ে সতর্কবার্তা
No icon

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিরগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। কোম্পানিটির ১৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ডোমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কে এন্ড কিউ (বাংলাদেশ), বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ।