ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন দুপুরে৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.১ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পের আঘাতচার হাজার কোটি টাকা ব্যয়ের ২০ ক্রয় প্রস্তাব অনুমোদনবিশাল ডিজিটাল কর্মযজ্ঞে রূপ নিচ্ছে ফ্যামিলি কার্ড
No icon

আজ সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনইআইআর নীতির সংস্কারের দাবিতে আজ রবিবার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।শনিবার (২৯ নভেম্বর) এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।একইসঙ্গে একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে ন্যায্য করনীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।এমবিসিবির ঘোষণা অনুযায়ী, আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।