তিন শিশুকে বিষপান করিয়ে হত্যা, বাবার অবস্থাও আশঙ্কাজনকজাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাসআট দফা যেকোনো সময় এক দফা হতে পারেঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চউচ্চ ব্যয় ও ঋণে মেট্রোরেল নিয়ে সতর্কবার্তা
No icon

ক্ষুদ্রঋণ গ্রহীতারাই হবেন ব্যাংকের মালিক, নতুন অধ্যাদেশ জারি

দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরো সুসংহত করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মালিকানা নিশ্চিত করতে ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে অন্তর্বর্তী সরকার। নতুন এই আইনের ফলে এখন থেকে ক্ষুদ্রঋণ গ্রহীতারা কেবল গ্রাহক হিসেবেই নয়, বরং ব্যাংকের মালিক হিসেবেও অংশীদারিত্ব পাবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে গতকাল বুধবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানান।