দুপুরের মধ্যে ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাসভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন দুপুরে৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.১ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পের আঘাতচার হাজার কোটি টাকা ব্যয়ের ২০ ক্রয় প্রস্তাব অনুমোদন
No icon

জুনে ঢাকা আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আগামী জুনের মাঝামাঝিতে ঢাকায় আসছেন ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিগগিরই বাংলাদেশ ত্যাগ করবেন। বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।গত এপ্রিলের শেষ দিকে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দীর্ঘদিন পর কোনো রাজনীতিককে এ পদে নিয়োগ দিল ভারত সরকার।৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।