হরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশদুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাসরোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীরামুতে ১৫ একর জমি পেল বাফুফেপররাষ্ট্রমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতিত্ব করবেন
No icon

অভিনেত্রী ঊর্মিলাসহ ৩ জনের সম্পদের হিসাব চায় দুদক

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী, প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই স্টুডিওর’ স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া ও বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এনফোর্সমেন্ট অভিযানে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

দুদকের তথ্য অনুযায়ী, শাহরিয়ার করিম ভূঁইয়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ–আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা। 

বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম ‘গ্রে এডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের’ স্বত্বাধিকারী ছিলেন। বর্তমানে তিনি ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ‘ডট বার্থের’ ব্যবস্থাপনা পরিচালক। 

আর মডেল ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হন।