রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীরামুতে ১৫ একর জমি পেল বাফুফেপররাষ্ট্রমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতিত্ব করবেনআজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরামিয়ামি বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে সড়কে কার্গো বিমান, নিহত ৫
No icon

অভিনেতা ফজলুর রহমান বাবু অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে

প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি তারিখ তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।