পে স্কেলের গেজেট জারির সম্ভাব্য তারিখ প্রকাশভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠকহরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশদুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাসরোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
No icon

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিয়ের গুঞ্জনে আনুশকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে আবারও জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। মাসকয়েক আগেও এ ধরনের খবর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন তিনি। তবে নতুন করে শুরু হওয়া আলোচনায় প্রশ্ন উঠছে–এবার কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী?

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুশকার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে–তিনি নাকি বিয়েতে সম্মতি দিয়েছেন। দীর্ঘদিন ধরে পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। অবশেষে সেই সিদ্ধান্তে নাকি সায় দিয়েছেন তিনি। এর আগে গুঞ্জন উঠেছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন আনুশকা এবং তাঁকেই বিয়ে করবেন।