রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীরামুতে ১৫ একর জমি পেল বাফুফেপররাষ্ট্রমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতিত্ব করবেনআজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরামিয়ামি বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে সড়কে কার্গো বিমান, নিহত ৫
No icon

নতুন সিনেমায় সালমান খান-নয়নতারা

‘ভাইজান’খ্যাত এ তারকা দীর্ঘদিন ধরে উৎসবকেন্দ্রিক সিনেমা মুক্তির মাধ্যমে বক্স অফিসে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। অ্যাকশন, রোম্যান্স ও পারিবারিক আবেগ সব মিলিয়ে তার সিনেমা মানেই দর্শকের জন্য একটি পূর্ণাঙ্গ বিনোদন প্যাকেজ।

সালমান খান জানিয়েছেন, তার নতুন সিনেমা ২০২৭ সালের ঈদে মুক্তি পাবে। সম্প্রতি একটি ছোট ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির শুটিং শুরুর ঘোষণা দেয়া হয়। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে এ প্রথমবারের মতো সালমান খান জুটি বাঁধছেন। তবে সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি, আপাতত ‘এসভিসি৬৩’ নাম দেয়া হয়েছে। এরই মধ্যে শুটিংও শুরু হয়েছে।