১৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেতসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনাফ্যাসিস্ট পতনের আন্দোলনের মিত্রদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজযে কারণে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের ধাক্কাধাক্কিসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
No icon

আজ সবার মুখোশ ফাঁস করব : মৌসুমী হামিদ

একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী হামিদ। বর্তমানে সকাল আহমেদের ‘লাভ স্টেশন’ নাটকের শুটিংয়ে গাজীপুরের পুবাইলে অবস্থান করছেন তিনি। শুটিং চলাকালে হঠাৎ বৃষ্টিতে থেমে যায় এর কাজ। এরপরই ফেসবুক লাইভে এসে মজার ছলে সহকর্মীদের ‘মুখোশ ফাঁস’ করার ঘোষণা দেন এই অভিনেত্রী।

লাইভে এসে মৌসুমী হামিদ দেখান, লোকেশনে সবাই অপেক্ষায় থাকলেও অনেকেই মুঠোফোনে ব্যস্ত, কেউ রিল বানাচ্ছেন, কেউ লাইভ করছেন। হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, ‘দেখুন, শুটিংয়ে কে কী করছে আজ সবার মুখোশ ফাঁস করব।’

এ সময় সামাজিক মাধ্যমে আয়ের বিষয়েও কথা বলেন মৌসুমী। জানান, তিনি নিজেই জানতেন না তার ফেসবুক অ্যাকাউন্টে ডলার এসেছে। পরে চিত্রগ্রাহক শামসুল ইসলাম লেলিন তাকে জানান, তার অ্যাকাউন্টে ১৭৫ ডলার জমা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি। মজা করে বলেন, টাকা তুললে হাঁস-খিচুড়ি পার্টি দেবেন।