দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের গল্পের নাটক ‘তোর মায়ায়’। নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।
নাটকের চিত্রনাট্যে দেখানো হয়েছে, দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব এসে পড়ে প্রেমিকযুগল আহান ও আদিয়ার সম্পর্কেও। ভুল বোঝাবুঝি ও মানসিক চাপে একপর্যায়ে তারা ভয়াবহ এক সিদ্ধান্ত নেন। তাদের জীবনের সেই পরিণতির গল্পেই এগিয়ে যাবে নাটকটি। রোববার থেকে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘তোর মায়ায়’।