আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরামিয়ামি বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে সড়কে কার্গো বিমান, নিহত ৫সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনাডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫৫৮শ্রীলংকার কাছে শেষ ওভারে হারল বাংলাদেশ
No icon

শাবানা আছেন কোটি বাঙালির হৃদয়ে

বরেণ্য অভিনেত্রী শাবানা। যার নামের পাশে কোনো বিশেষণের প্রয়োজন হয় না। চার দশকের অভিনয়জীবনে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। শাবানা মানেই যেন বর্ণিল ইতিহাসের পাণ্ডুলিপি। বাংলা সিনেমাপ্রেমীরা শাবানার নাম শুনলে আবেগপ্রবণ হন, গর্ব বোধ করেন। ২৬ বছর আগে অভিনয়কে বিদায় জানানো শাবানা এখনো কোটি বাঙালির হৃদয়ে অভিনয়ের রানী হয়ে আছেন। আজ তার জন্মদিন।

১৯৫২ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমায় তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেন। এরপর ‘চকোরী’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় শুরু।