আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরামিয়ামি বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে সড়কে কার্গো বিমান, নিহত ৫সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনাডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫৫৮শ্রীলংকার কাছে শেষ ওভারে হারল বাংলাদেশ
No icon

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্মাননা পেলেন আবুল হায়াত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে এ বছরের নাট্যজন সম্মাননা পেয়েছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত। রোববার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় আবুল হায়াত বলেন, অভিনয় মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে সংলাপ বলা নয়, এটি একটি শিল্প। নাটক মানুষকে মানবিক হতে শেখায়, অন্যের দুঃখ-আনন্দ অনুভব করতে শেখায় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায়।