জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দদেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাসএমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আটকশিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়নজাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
No icon

ঢাকায় মঞ্চ মাতাতে আসছে পাকিস্তানি র‍্যাপার

চলতি মাসেই প্রথমবারের মত রাজধানীর মঞ্চে পারফর্ম  করতে ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হাসান রহিম। শিল্পী নিজেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন।

আগামী ২৮ আগস্ট কেওয়াইএন আর্টের আয়োজনে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে হাসান রহিমের কনসার্অ্যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে রয়েছেন হাসান রহিম। এরই মধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে কনসার্ট করে দর্শকদের মাতিয়েছেন তিনি। সেই সফরের অংশ হিসেবেই এবার ঢাকায় আসছেন পাকিস্তানের এই জনপ্রিয় শিল্পী।

আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে ‘পিছে হাট’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ‘তুররি জান্দি’ গানটিও শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়।

হাসান রহিমের জনপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ ও ‘মেহবুবা’। তাঁর গানে র‍্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের মিশ্রণ তরুণ শ্রোতাদের মধ্যে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছে। এর আগে গত ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করে দর্শকদের মাতিয়ে যান পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।