চট্টগ্রাম থেকে ১৯ এপ্রিল হজ ফ্লাইট শুরুবিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রীরাজধানীর ১১৩৯টি কেন্দ্রে হামের টিকা দেওয়া হচ্ছেইরানকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশমুখী জাহাজ চলাচল নিশ্চিতের আহ্বান ঢাকার১৬ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, পহেলা বৈশাখে থাকবে রোদ-বৃষ্টি
No icon

খিলগাঁওয়ে নিখোঁজের দুদিন পর মাহফুজুলের মরদেহ উদ্ধার

দাউদ হোসেন আরও বলেন, মাহফুজুলের মরদেহের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাঁর মাথার পেছনে আঘাত ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, তাঁকে খুন করা হয়েছে। খুনের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাহফুজুল খিলগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি নন্দীপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গত বৃহস্পতিবার বিকেলে স্ত্রীর সঙ্গে সবশেষ কথা বলেছিলেন। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মাহফুজুলের ভাই মাহবুবুল আলমের দাবি, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।