চট্টগ্রাম থেকে ১৯ এপ্রিল হজ ফ্লাইট শুরুবিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রীরাজধানীর ১১৩৯টি কেন্দ্রে হামের টিকা দেওয়া হচ্ছেইরানকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশমুখী জাহাজ চলাচল নিশ্চিতের আহ্বান ঢাকার১৬ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, পহেলা বৈশাখে থাকবে রোদ-বৃষ্টি
No icon

শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এক নারীকে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) ছানাউল্ল্যাহ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো প্রথম আলোকে আজ এ তথ্য নিশ্চিত করেছে।

শারীরিক নির্যাতনের অভিযোগ এনে গত ১২ মার্চ মেহের আফরোজ শাওন, তাঁর বাবা, ভাইসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন নিশি ইসলাম নামের এক নারী। তিনি মামলায় বলেছেন, অভিনেত্রী শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী তাঁর স্বামী। তিনি আদালতে তাঁদের কাবিননামা জমা দিয়েছেন।