ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে কমছে না গরমওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবিএক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের অংশ হিসেবে ১৩-১৬ গ্রেডে নিয়োগে উদ্যোগ মন্ত্রণালয়েররাষ্ট্রপতি বঙ্গভবনে উঠছেন আজমানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
No icon

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: একদিনে গ্রেফতার ৬৪৯

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল থেকে গতকাল রবিবার সকাল) ৬৪৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে রবিবার পর্যন্ত ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর জানায়, সন্ত্রাসী কার্যক্রম দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ এই অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া অভিযানের মূল উদ্দেশ্য হলো সন্ত্রাসী ও ফ্যাসিস্ট দমন, অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা।