চট্টগ্রাম থেকে ১৯ এপ্রিল হজ ফ্লাইট শুরুবিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রীরাজধানীর ১১৩৯টি কেন্দ্রে হামের টিকা দেওয়া হচ্ছেইরানকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশমুখী জাহাজ চলাচল নিশ্চিতের আহ্বান ঢাকার১৬ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, পহেলা বৈশাখে থাকবে রোদ-বৃষ্টি
No icon

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না : আইজিপি বাহারুল আলম

চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের আইজিপি বাহারুল আলম।  তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স‌ থেকে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সাথে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন।