ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে কমছে না গরমওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবিএক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের অংশ হিসেবে ১৩-১৬ গ্রেডে নিয়োগে উদ্যোগ মন্ত্রণালয়েররাষ্ট্রপতি বঙ্গভবনে উঠছেন আজমানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
No icon

ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। একইভাবে বৃহস্পতিবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২১ হাজার ৭৩১ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

 

এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন বলেন, ‘প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই সঙ্গে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।